1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল।

কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

খুলনার কয়রায় বেসরকারী উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘের (জেজেএস) বাস্তবায়নাধীন ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের সমন্বয়কারী মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ম্যানেজার মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল্লাহ-আল-জাবের, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাহমুদুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মাসুম বিল্লাহ, কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) তনয়, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মাষ্টার আঃ রউফ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় ও দুর্যোগপ্রবণ জনপদ কয়রার মানুষের জীবনমান উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে ইআরসিসি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের প্রশংসা করে তাঁরা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বাড়াতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।
কর্মশালায় স্থানীয় সরকারি কর্মকর্তা,
জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ  প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT