1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান। রংপুরে ধর্মঘটের সমর্থনে সড়কে টায়ার পোড়ানোর অভিযোগ, সাবেক কাউন্সিলরসহ ১৯ জনের নাম উল্লেখ করে এজাহার। পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত -৬। কেশবপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও  মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা। কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা।

সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর-২৬) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছবিঃ
২৪/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT