1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সভাপতি এ্যাডঃ মাসুদুল আলম দোহা ও সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম খলিল। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা। বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত। বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা। রাস মেলা উপলক্ষে সুন্দরবনে প্রবেশে ৫টি রুট ব্যাবহার করতে পারবেন পূর্ণার্থীরা। বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিতl ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল। জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ। জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের মামা শ্বশুরের মৃত্যুতে খুলনা জেলা যুব ও ছাত্র ঐক্য পরিষদের শোক বিবৃতি । বিলাইছড়িতে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নিরাপত্তা চাদরে ঢাকা পুরো সুন্দরবন নির্বিঘ্নে যাত্রা শুরু করেছে পুণ্যার্থীরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ 
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে বন বিভাগের নিশ্ছিদ্র  নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দুবলার চরে যাওয়ার অনুমতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা সেখানে সমবেত হয়ে অংশ নেবেন রাস পূজায়। ঐতিহ্যের এ উৎসবকে ঘিরে উপকূলজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

 ২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবে হাজার হাজার পুণ্যার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জজুড়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়। সুন্দরবনের বনজ সম্পদ, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 খুলনা রেঞ্জের অধিনস্থ নলিয়ান স্টেশনের স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ আল আমিন বলেন, ২২ নভেম্বর সকালে খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশন হতে ১০ টি ইঞ্জিন চালিত ট্রলারযেগে ১৬৫ জন পুণ্যার্থী ও ২৩ জন ক্রু তারা অনুমতিপত্র নিয়ে যাত্রা শুরু করেছে । নির্ধারিত রুট দিয়ে তাদের দুবলার চরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীরা ফিরে না আসা পর্যন্ত বন বিভাগের টহল কার্যক্রম অব্যাহত থাকবে। 

কয়রা উপজেলার কপোতাক্ষ ডিগ্রী কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা বলেন, সকালে নলিয়ান স্টেশন থেকে অনুমতি নিয়ে দুবলার চরের উদ্দেশে রওনা হয়েছেন। বন বিভাগের কর্মীরা নিরাপত্তা দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। 

 বন বিভাগ সূত্রে জানা গেছে, উৎসব চলাকালে সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ অনুপ্রবেশ, বন্যপ্রাণী শিকার, বনজ সম্পদ পাচার ও পরিবেশের ক্ষতি রোধে বিশেষ নজরদারি থাকবে। এ জন্য খুলনা রেঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পুণ্যার্থীদের চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। 

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ সাদেকুর রহমান বলেন, পুরো সুন্দরবনে বন বিভাগের কর্মীরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছেন। পুণ্যার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ি থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়রা উপজেলার হড্ডা গ্রামের বাসিন্দা অনিতা মণ্ডল বলেন, স্টেশনে পৌঁছানোর পর কাগজপত্র যাচাই করে নির্ধারিত ফি নিয়ে অনুমতি দেওয়া হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অনুমতি পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

 খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুর ইসলাম বলেন, রাস পূজাকে কেন্দ্র করে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াত নিরাপদ রাখতে বন বিভাগের একাধিক টহল দল দায়িত্ব পালন করছে। নির্ধারিত রুটের বাইরে যাতায়াত এবং সুন্দরবনের পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

 সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, রাস পূজায় তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে সুন্দরবনে অভিযান পরিচালনার জন্য কয়েকটি বিশেষ টিম গঠন করা হয়েছে। প্রতিটা টিম কাজ করছে। তিনি নিজেও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ ব্যাপারে তিনি আইনশৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT