1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন। কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ। কয়রায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত । বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক। বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি করে অবসরে গেলেন প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণিজন। কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’।

কয়রায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় উপজেলা বিএনপির উদ্যোগে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর বুধবার বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধুর মোড় নামক তিন রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম সানা, এ্যাডঃ মনজুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, আঃ গফফার, এসএম খায়রুজ্জামান ও কামরুল ইসলাম খান, কৃষকদলের আহবায়ক গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর নবী পির আলী, যুবদলের যুগ্ম আহবায়ক এহসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা পলাশ ও মেহেদী হাসান সবুজ, শ্রমিকদলের সভাপতি আকবার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহসভাপতি আজিজুর রহমান এবং তরুণ দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। 

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT