1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ফারুয়া ইউনিয়নের ৩০ কৃষকের মাঝে সার বিতরণ। কেশবপুরে খাদ্য সংকটে বিরল প্রজাতির কালোমুখো হনুমান। সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন। কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে অভিভাবক সমাবেশ। কয়রায় বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত । বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক। বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক। ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি করে অবসরে গেলেন প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন। জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণিজন। কেশবপুরের পদ্ম বিলে যাত্রা শুরু করলো ‘ক্যাফে মেঘ বিলাস’।

বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবনে বাঘের আক্রমনে আহত শ্যামনগর উপজেলার গাবুরার বাসিন্দা বাবলু গাজীকে ক্ষতিপূরণ বাবদ বনবিভাগ কর্তৃক প্রদান করা হল এক লক্ষ টাকার চেক।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাতক্ষীরারেঞ্জ,সুন্দরবন পশ্চিম বনবিভাগের আয়োজনে খুলনার বয়রা বনসংরক্ষকের কার্যালয়ে এই চেক প্রদান করা হয়।
চেক প্রদান করেন খুলনার বন সংরক্ষক ইমরান আহমেদ ও বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক সাতক্ষীরারেঞ্জ শাহিনুর ইসলাম সহ বনবিভাগের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির বাসিন্দা জেলে বাবলু গাজী চলতি বছরের মে মাসে সুন্দরবনের কাচিকাটা ক্যাম্পের পায়রাটুনি খালে মাছধরা কালিন সময়ে বাঘের আক্রমণের শিকার হয়ে মারাত্নক আহত হন। পরবর্তীতে তিনি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সরকারি নিয়মমেনে পাশ নিয়ে তিনি সুন্দরবনে মাছ ধরতে গেলে বাঘের আক্রমনের শিকার হন। এর পর বনবিভাগের কাছে তিনি জানমালের ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে সরকারি নিয়মানুসারে বনবিভাগ কর্তৃক এক লক্ষ টাকার চেক পেয়েছেন।

ছবি- বনবিভাগ কর্তৃক বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে এক লক্ষ টাকার চেক প্রদান।

রনজিৎ বর্মন
তাং-১১.১১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT