1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন দপ্তরে পতাকা উত্তোলন, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মো. জাফর আহম্মদ, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার নুর উদ্দিন , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান  এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া ( কৃষি)। 

এছাড়াও উপস্থিত ছিলেন থানা উপ-পরিদর্শক ( এসআই):আলাউদ্দিন সরকার,  উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা,  যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া,  শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যা,প্রভাষক হারুনুর রশিদ, পল্লী সঞ্চয় ব্যংকের শাখা ব্যবস্থাপক (চ. দা.) আশাপ্রিয় চাকমা, শিক্ষক সুমী চক্রবর্তী, স্বপন দাশ এবং তথ্য আপা আম্বিয়া বেগমসহ সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT