1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান গ্রেপ্তার। কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত । কেশবপুরে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত। বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোরের ২৬৪ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত। মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ। অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন মণিরামপুরের এক সাংবাদিক। বিষচক্রের কবলে সুন্দরবন, নজরদারীতে ১৩৫ জন। কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন।

মনিরামপুরে মিললো কেশবপুরের ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের মনিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় বস্তাবন্দি অবস্থায় রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ঘের ব্যবসায়ী। তাঁর পিতার নাম মৃত হরিপদ মণ্ডল।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় এলাকাবাসী নদীর পানিতে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। স্থানীয় লোকজন মাছ ধরতে যাওয়ার সময় রমেশের পাটার কাছে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে কাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও হলুদ রঙের শার্ট। শার্টের ভেতরে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ছিল। চোখে ছিল পাওয়ার চশমা। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া যায়। তাঁর ডান হাতে ছিল তামার আংটি এবং পায়ে ছিল চকলেট রঙের স্যান্ডেল।
তবে কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।
ছবিঃ
০৭/১১/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT