1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন। কেশবপুরে সাতবাড়িয়া খালে শাপলা তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু। কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি। কেশবপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত। প্রতারক মিজান দেশ ছেড়ে পালালো কাতারে! বানিয়াচংয়ের স্বামীকে খুঁজতে এসে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ৪জনের বিরুদ্ধে স্ত্রী সিতারার অভিযোগ দায়ের।। শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত। কেশবপুরের সাগরদাঁড়িতে ৩৫৩ শিক্ষার্থী পেল ইউনিফর্ম।

খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা
বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পির সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। ৬অক্টোবর সন্ধ্যা ৭টায় জেলা পরিষদের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি বলেন, “একটি স্বনির্ভর ও সচেতন জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে সাংবাদিকদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।” এ সময় সাংবাদিকরা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর আহ্বায়ক কমিটির আহ্বায়ক সরদার বাদশা, সদস্য সচিব বাবুল সানা, যুগ্ম সদস্য সচিব আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন মানিক, নিবাস ঢালী, আসমা ইয়াসমিন পপি, কামরুল ইসলাম, রোকনুজ্জামান, ওয়ালিমা জেরিন খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT