1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসন, দায়ী ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং খুলনার চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’। আজ ৩ জুন, বুধবার দুপুর ১২টায় চুকনগর বাজার চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ ও শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
চুকনগর আটলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি ও ‘খুলনার সময়ের খবর’-এর সম্পাদক সরদার বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন, “খুলনার সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি এখন চরম সংকটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নীরবতা কাম্য নয়। আমরা চুকনগরের জনদুর্ভোগ লাঘব ও খুলনার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ রাজপথে নেমেছি।”
সমাবেশে উত্থাপিত মূল দাবিগুলো হলে
চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের উভয় পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট দ্রুত উচ্ছেদ।
বাজারের ব্রিজটি দ্রুত সংস্কার করে যান চলাচলের উপযোগী করা।
বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিবহন কাউন্টারগুলো যানজটমুক্ত স্থানে স্থানান্তর।
পুলিশ বক্সের নিকটবর্তী স্ট্যান্ড থেকে ইজিবাইক ও মাহিন্দ্র ৩০০ গজ দূরে সরিয়ে নেওয়া।
ফুটপাত দখলমুক্ত করা এবং মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা নিয়ন্ত্রণ করা।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে খুলনায় খুন, রাহাজানি, চুরি ও চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে অস্ত্রের মহড়া নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়বদ্ধতা ও কার্যকর নজরদারির অভাবেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।
সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সংগঠনের উপদেষ্টা ও ‘দৈনিক জন্মভূমি’র নির্বাহী সম্পাদক রোটাঃ আলহাজ্ব সরদার মোঃ আবু তাহের, খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ আব্দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, চুকনগর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম মলদার, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন এবং ‘নিরাপদ খুলনা চাই’ ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক শাহাজান জমাদার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন:
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিবাস ঢালী, অর্থ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার ও মাহিয়া আক্তার, প্রচার সম্পাদক খন্দকার ইসলামুল হোসাইন, সহ-প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল কবির, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা বেগম।
এছাড়া ‘নিরাপদ খুলনা চাই’ সদর থানার আহ্বায়ক আকরামুল হোসেন; সোনাডাঙ্গা থানার যুগ্ম আহ্বায়ক খন্দকার আখিরুল ইসলাম ও শামীম রেজা; এবং সংগঠনের সক্রিয় সদস্য মোঃ রবিউল ইসলাম, হামিদুর রহমান আনু, সোহেল মাহমুদ, আবুল কালাম, আসাদুজ্জামান, আব্দুল হান্নান, ফেরদাউস গাজী, মোঃ রাসেল শেখ, আতাউর রহমান শিমুল, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জাহাঙ্গীর মোড়ল, শেখ মফিজুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT