1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।

কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের ময়নাপুর গ্রামের একটি সরকারি ইটের সলিং রাস্তার উপরে অবৈধভাবে ৫০ গজের মধ্যে ৩টি স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে রাস্তার উপরে যন্ত্রতন্ত্র স্পিড ব্রেকার স্থাপন করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই রক্তাক্ত জখম হয়ে মারাত্মক আহত হচ্ছে। এছাড়াও মটরসাইকেল, প্রাইভেটকার, ইঞ্জিনচালিত ভ্যানসহ ছোটখাটো যানবাহনের বেশ ক্ষতি হচ্ছে। দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এবং জনস্বার্থে সরকারি রাস্তার উপর থেকে অবৈধভাবে নির্মিত স্পিড ব্রেকারগুলো অপসারণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে ময়নাপুর গ্রামের বাসিন্দা প্রকাশ চন্দ্র মন্ডল গত ২৮-১০-২০২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার গত ৩০-১০-২০২৫ তারিখে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলী গত ১১-১১-২০২৫ তারিখে উপ-সহকারী প্রকৌশলী বিচিত্র কুমার জোদ্দারকে সরজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন। তারই নির্দেশনা মোতাবেক বিচিত্র কুমার সরজমিন পরিদর্শন করে গত ২৩-১২-২০২৫ তারিখে লিখিত প্রতিবেদন তার নিকট জমা দেন। লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন, কেশবপুর উপজেলার ৮নং সুফলাকাটি ইউনিয়নের সাতনলা গাজীর মোড় হইতে ময়নাপুর সাইক্লোন সেন্টার ও স্কুল অভিমুখী তিনটি গতিরোধক রয়েছে এইচবিবি রাস্তার উপরে। দুইটি ডাঃ তুষার মন্ডলের বাড়ির সামনে যা ব্যক্তিগত স্বার্থে স্থাপন করা হয়েছে। আরেকটি অশোক মন্ডলের বাড়ির সামনে যাহা খুবই উঁচু। গতিরোধকের জন্য দূর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ জনগণ। গতিরোধকগুলো অপসারণের প্রয়োজন। এই প্রতিবেদন জমা দিলেও আজও পর্যন্ত গ্রামীণ রাসায় অবৈধ স্পিড ব্রেকারগুলো অপসারণের জন্য উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু কেন ?
যেকোন সড়ক বা মহাসড়কে জনগণের নিরাপত্তার স্বার্থে এবং বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ, হাটবাজার বা ঘনবসতিপূর্ণ এলাকায় গাড়ির গতি কমানোর জন্য স্পিড ব্রেকার ব্যবহার করা হয়।সাধারণত একটি স্পিড ব্রেকার বা হাম্পের উচ্চতা ৩ থেকে ৪ ইঞ্চি এবং প্রস্থ ১ থেকে ৩ ফুট হয়ে থাকে। অথচ গ্রামের একটা ইটের সলিং রাস্তার উপরে ৮ ইঞ্চি, ৬ ইঞ্চি উচ্চতা এবং ৩ ফুট প্রস্থ করে স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে। স্পিড ব্রেকার স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর বা প্রশাসনের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। ব্যক্তি উদ্যোগে যত্রতত্র স্পিড ব্রেকার বসানো হয়েছে। যত্রতত্র স্থাপন করা এসব স্পিড ব্রেকারের কারণে জনগণের উপকারের চেয়ে ক্ষতিই বেশি হচ্ছে। মাঝে মধ্যে দুর্ঘটনার স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। খুব দ্রুত সময়ে এই গ্রামীণ রাস্তার উপর থেকে অবৈধভাবে স্থাপিত স্পিড ব্রেকারগুলো অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ছবিঃ
১০/০৫/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT