1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত। 

নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।

খুলনা  নগরীর ফিলিং স্টেশনগুলো যখন জ্বালানি তেল শূন্য ঠিক তখনই রাতের আধারে চলছে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বন্ধ ফিলিং স্টেশন থেকে ড্রাম ভর্তি তেল কেউ নিচ্ছেন ভ্যানে আবার কেউ নিচ্ছেন ইজিবাইকে করে। আর এসব তেল চড়া দামে বিক্রি হচ্ছে খোলা বাজারে। এমন অভিযোগ উঠেছে খুলনার প্রাণকেন্দ্র পাওয়ার হাউস মোড়ের মেসার্স কেসিসি পেট্রোলিয়াম পাম্পের বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, বৈশ্বিক পরিস্থিতির কারণে গত কয়েকদিন খুলনাসহ সারা দেশে জ¦ালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা সিরিয়াল দিয়েও তেলা পেয়ে ফিরে যাচ্ছে মোটরসাইকেল চালকরা। তেল সংকটে যানবাহন চলাচলও বন্ধের উপক্রম। পরিস্থিতি মোকাবেলায় সরকার রেশনিং পদ্ধতিতে গ্রাহকদের তেল দেওয়ার প্রক্রিয়া চালু করে।

এই প্রক্রিয়ায় তেল নিতে প্রতিদিন হাজারও যানবাহন ভিড় করছে বিভিন্ন পাম্পে। কিন্তু কিছুক্ষণ দেওয়ার পর শেষ হয়ে গেছে জানিয়ে গ্রাহকদের তেল দেওয়া বন্ধ করে দেয়া হয়।

অথচ গতকাল বুধবার সন্ধ্যায় কেসিসি পেট্রোলিয়াম পাম্পের দু’পাশের প্রবেশ পথে ঠেলাগাড়ি ও বাঁশ দিয়ে বন্ধ করে রেখে একটি ভ্যানে দু’টি ড্রামে চার’শ লিটার ডিজেল বিক্রি করা হয়। খবর পেয়ে এ প্রতিবেদক ভিডিও ধারণ করতে গেলে স্টেশন সুপারভাইজার মুজিবর রহমান ও তার সহযোগীরা ধেয়ে আসে মারমুখী আচরণ করে।

এ সময় তিনি বলেন, এরা আমাদের নিয়মিত ক্রেতা। আমাদের এরকম কিছু ক্রেতা ধরা আছে। মোটরসাইকেল ও যানবাহনে তেল বিক্রি করার পাশাপাশি আমরা বাইরেও বিক্রি করি। অফিস থেকে অনুমতি আছে। আপনি অনুুসন্ধান করেন।

ক্রেতা ইমরুল জানায়, এই তেল এসবিএম ইট ভাটার বিভিন্ন যন্ত্রে ব্যবহার করা হয়। বিগত এক থেকে দেড় বছর যাবৎ এ পাম্প থেকে তেল নিচ্ছি। মূল্য পরিশোধ সরাসরি ভাটা মালিক বাসির মোল্লা করে থাকেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT