1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।

খুলনা রূপসা নদীতে নৌকাভ্রমণের সময় স্ত্রীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে চর-রূপসাস্থ সালাম সী ফুডস্-এর অদূরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী-স্ত্রী দু’জনকেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান,যশোর থেকে স্ত্রী রুমা আক্তার হাসিকে (৩২) রূপসা খানজাহান আলী (রহঃ) সেতু এলাকায় বেড়ানোর কথা বলে পূর্ব রূপসা ঘাটে এনে ট্রলারযোগে যাওয়ার সময় নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী রেজাউল ইসলাম রাসেল (৩৬)।

স্থানীয়রা রুমাকে উদ্ধার করে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তাদের পুলিশের হাতে সোপর্দ করলে ফাঁড়ির হাজতখানায় রাখা হয়। 

পুলিশ জানায়, যশোর জেলার কোতোয়ালী থানাধীন কাজিপাড়া পুরাতন এলাকার বাসিন্দা মৃত হিমায়েত হোসেনের ছেলে রেজাউল ইসলাম রাসেল (৩৬) তার স্ত্রী রুমা আক্তার হাসিকে (৩২) বেড়ানোর কথা বলে ঈদের চতুর্থ দিনে রূপসা খানজাহান আলী (রহঃ) সেতু এলাকায় নিয়ে আসে। তারা রূপসা ঘাট এলাকায় এসে ট্রলারযোগে যাত্রা শুরু করে।

ট্রলারটি চর-রূপসাস্থ সালাম সী ফুডস্-এর অদূরে পৌঁছালে স্বামী রাসেল স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক নদীতে ফেলে দেয়। স্থানীয় জনতা দেখতে পেয়ে রুমাকে উদ্ধার করে এবং তার স্বামীকেও আটক করে। 

রুমা যশোর কোতোয়ালি থানাধীন মানিকতলা এলাকার মো. বাদল মিয়ার মেয়ে। ঘটনার পর রুমা আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েন।

রাতে ভিকটিম রুমার পিতা-মাতা যশোর থেকে খুলনায় এসে পুলিশ ফাঁড়িতে যান। রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মো. আকরাম হোসেনের সাথে আলাপ-আলোচনা সাপেক্ষে রুমার পিতা-মাতা আইনী প্রক্রিয়ায় যেতে একপর্যায়ে দ্বিমত পোষণ করেন। ভিক্টিম রুমার পিতা-মাতার অবহেলা ও গাফিলাতির কারণে আইনী প্রক্রিয়া থেকে পার পেয়ে গেল অভিযুক্ত স্বামী রেজাউল। 

রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ (আইসি) মো. আকরাম হোসেন বলেন, ভিকটিম রুমা আক্তারের পিতা-মাতা ফাঁড়িতে আসেন। তাদের সাথে আলাপ-আলোচনাকালে তারা আইনী প্রক্রিয়ায় যেতে রাজি হননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT