1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

খুলনার ৬ আসনে ৮৪০ ভোটকেন্দ্রের ৫৮৫টি ঝুঁকিপূর্ণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পঠিত

আনিমেষ সানা খুলনা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনা জেলার ছয়টি আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন অফিস, পুরাতন তালিকা, ভোটকেন্দ্রের অবস্থান এবং নির্বাচনি পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোটের দিন ৩০০ কেন্দ্রের পুলিশের সঙ্গে থাকবে বডি ক্যামেরা, সব কেন্দ্র সিসি ক্যামেরায় মনিটর করা হবে। নিরাপত্তায় মোতায়েন থাকবে ১২০০ আর্মি স্টাফ এবং নৌবাহিনী-কোস্টগার্ডের একাধিক ইউনিট।
খুলনা-১ আসনের ১১৯টির মধ্যে ৮০টি, খুলনা-২ আসনের ১৫৭টির মধ্যে ১১৩টি, খুলনা-৩ আসনের ১১৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনের ১৪৪টির মধ্যে ৯৬টি, খুলনা-৫ আসনের ১৫০টির মধ্যে ১১৫টি এবং খুলনা-৬ আসনের ১৫৫টির মধ্যে ১০৪টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ, অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৩ জন আনসার মোতায়েন থাকবেন। এছাড়া মোবাইল পেট্রোলিং, স্ট্রাইকিং রিজার্ভ এবং সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি দিয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার বলেন, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার হবে, যা সরাসরি হেডকোয়ার্টার থেকে মনিটর করা হবে। সব কেন্দ্রের সিসি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT