1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও’র যোগদান। সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ।

শ্যামনগরে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পলিথিনের বিকল্প হিসাবে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে।

বুধবার(১৯ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে রুপান্তরের আয়োজনে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

ব্যাগ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় ও রুপান্তর শ্যামনগরের প্রজেক্ট ম্যানেজার তসলিম আহমেদ টংকরের সভাপতিত্বে অনুষ্ঠানে ৩৫ জন নকিপুর বাজার ব্যবসায়ীর মাঝে ১শত পিচ করে মোট ৩ হাজার ৫শত পাটের ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।

পলিথিন মুক্ত শ্যামনগর তৈরীতে দৈনন্দিন বাজার কিংবা ব্যবহারিত মালামাল বহনের ক্ষেত্রে ফ্রিতে ব্যবসায়ীরা ক্রেতাদের হাতে এই ব্যাগ তুলে দেওয়ার লক্ষে পাটের ব্যাগ বিতরণ করা হয় বলে অায়োজকরা জানান।

পরিবেশ সচেতনতা বাড়াতে ও পলিথিনের ব্যবহার বন্ধ করতে সভায় সকলকে আহব্বান জানানো হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর কাঁচা বাজার ব্যবসায়ীর সম্পাদক নূর ইসলাম,ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাকির ইসলাম রুহানী প্রমুখ।

ছবি- শ্যামনগরে ব্যাবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT