1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কয়রায় জাতীয় সমবায় দিবস পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে কয়রায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১ নভেম্বর, শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ উপলক্ষে র‍্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তোরাব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ৷ আরো বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আকবর হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, সমবায়ী মোঃ জুয়েল পারভেজ, সাগরিকা সরকার, মোহসেনা খাতুন, সুমিত্রা মুন্ডা প্রমুখ। 

অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ০১/১১/২৫ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT