1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ঝিনাইদহের কোটচাঁদপুর ১৪ দিন পর প্রাণ গেল স্কুল ছাত্র মাসুদ রানার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

কোটচাঁদপুর ঝিনাইদহ ( প্রতিনিধি) :

বিষপান করার ১৪ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল কোটচাঁদপুরের স্কুলছাত্র মাসুদ রানা (১৩)। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এড়ান্দাহ গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ আগস্ট বিদ্যালয়ে যাওয়া নিয়ে পিতা-মাতার সঙ্গে বাকবিতণ্ডার পর ক্ষোভে ঘরে ফিরে পেট্রোল কেনার জন্য পাওয়া টাকা দিয়ে স্থানীয় বাজার থেকে ঘাস পোড়া বিষ কিনে তা সেবন করে মাসুদ। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু হয়।

মাসুদের মৃত্যুতে পরিবার ও স্বজনরা ভেঙে পড়েছেন। ছেলের মৃত্যুতে পিতা আলমগীর হোসেন ও মা শোকে পাগলপ্রায় হয়ে পড়েন। সহপাঠী ও স্বজনরা বাড়িতে ভিড় করলে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, বিষয়টি সম্পর্কে রাজশাহী মেডিকেল থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। তবে এ ঘটনায় কোটচাঁদপুর থানায় কোনো মামলা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT