1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৩০ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি :

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ওই ইউনিয়নের এক ইউপি সদস্য গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। ইউপি সদস্য তার ফেসবুক ওয়ালে লিখেছন মহেশ্বরীপুর ভূমি অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির স্বীকার জমির মালিকগন।
তবে ওই ইউপি সদস্য ভূমি অফিসের তহশিলদারের বিরুদ্ধে এ অভিযোগ বলে জানিয়েছেন।
অভিযুক্ত তহশিলদারের নাম মোঃ আবু বকর সিদ্দিক। আর ফেসবুকে পোস্ট করা ইউপি সদস্যের নাম মনিশঙ্কর রায়। তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। ওই ওয়ার্ডে ইউনিয়ন ভূমি অফিসের কার্যালয়।

ইউপি সদস্যের ওই পোস্টটি শেয়ারের পর ওই ইউনিয়নের বাসিন্দারা তহশিলদারের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য শেয়ার করেন। ওই ইউনিয়নের সাতহালিয়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ১২৫০০ টাকার কর ৫০ হাজার টাকা নিচ্ছেন এমন মন্তব্য করেছেন।
বরিউল ইসলামের কাছে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে বলেন, আমি জমির খাজনা দিতে চার মাস ধরে নায়েবের পিছে পিছে ঘুরেছি। অবশেষে ১২ হাজার ৫০০ টাকার রশিদের বিপরীতে ৫০ হাজার টাকা দেওয়া লাগছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি।

আফজাল হোসেন সুমন মন্তব্য করেন, সত্যি ব্যাপক অনিয়ম চলছে। লক্ষণ সরকার মন্তব্য করেন, পদক্ষেপ নেন না কেনো। কেউ কিছু না বললে ওরা যা ইচ্ছা তাই করছে। হিরক মন্ডল মন্তব্য করেছেন একদম খাঁটি সত্য কথা। আমিও ভোগান্তির স্বীকার হয়েছিলাম বিবর্তন মন্ডল নামে এক ফেসবুক ব্যবহারকারীও এমন মন্তব্য করেন ওই পোস্টে।

ইউপি সদস্য মনিশঙ্কর রায় বলেন, মহেশ্বরীপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করেন। জমির খাজনার ব্যাপারে তার সাথে আলাদা চুক্তিকরা লাগে নইলে খাজনা কাটা সম্ভব হয় না কারোর। খাজনার রশিদে ৫০০ টাকা লেখা থাকলে তাকে দিতে হয় ১৫ হাজার টাকা নাইলে খাজনা দেওয়া সম্ভব হয় না। এই ওয়ার্ডের সদস্য হওয়ায় এমন অভিযোগ প্রতিদিনই শুনতে হয়।এ বিষয়ে অনেক বার উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি।

মহেশ্বরীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারী বলেন, নায়েব আবু বকর ইচ্ছাকৃত ভাবে মানুষের হয়রানি কারে।ঘুষ ছাড়া নায়েব কিছুই করেন না। ১২ হাজার টাকা নিয়ে ২০০ টাকার রশিদ দেওয়ার অভিযোগ ও রয়েছে। ঘুষ নিয়ে মিথ্য প্রতিবেদন দিয়ে মানুষের হয়রানিওন করেছেন । কোন পরামর্শের জন্য গেলে টাকা ছাড়া পরামর্শ মেলে না। নায়েবের বিরুদ্ধে এরকম অভিযোগ প্রতিদিনই শুনতে হয়।কয়েক মাস আগে নায়েবের বদলির আদেশ হয়েছিল কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে এখনো এখানে থেকে গেছে জানি না।

মহেশ্বরীপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আবু বকর সিদ্দিক বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে এগুলো সবই মিথ্যা।আমার এখানে সেবা গ্রহীতারা ভালোভাবে সেবা পায়। রশিদের বাহিরে একটি টাকা নেওয়া হয় না।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT