1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

কয়রায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, (ইসিএ) বিষয়ক মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৪২ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

খুলনার  কয়রায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, (ইসিএ) বিষয়ক উপজেলা কমিটির মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে

২৬অক্টোবর, বৃহস্পতিবার, সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর খুলনা এ মতবিনিময় সভার আয়োজন করে।   উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ তারিক- উজ-জামানের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। 
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোঃ আছের আলী মোড়ল, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন,  সুন্দরবন শুধু আমাদের জাতীয় সম্পদই নয়, এটি আমাদের জাতীয় বনের মর্যাদাও পেয়েছে। এ ধরনের  বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য বিশ্বে আর দ্বিতীয়টি নেই। যেমন দুর্গম, তেমনি জীববৈচিত্র্যে ঠাসা এ বন। এই বনটি বিভিন্ন কারণে ঝুঁকির সম্মুখীন বিধায় এর চারপাশের প্রান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকা প্রতিবেশ সংকটাপন্ন হিসেবে ঘোষণা করেছে সরকার। ফলে যে কেউ ইচ্ছে করলেই অবাধে  গাছগাছালি কর্তন করতে পারে না। তাতে করে  বৃক্ষরাজি রক্ষার পাশাপাশি  পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষিত হবে । 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ২৬/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT