1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ। বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় । কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা। কয়রায় জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন  উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ।

কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ

কয়রা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে ।

১৩ অক্টোবর শুক্রবার, সকাল ১০ টায় র‌্যালী শেষে মাঠ মহড়ায় অগ্নিসংযোগ হলে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দূর্যোগের সময় করনীয় কি, এসব সচেতনতা মূলক প্রোগ্রাম (মাঠ মহড়া) শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিনের পরিচালনায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, উপজেলা সিপিপির টিম লিডার জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, ফায়ার সার্ভিসের কয়রার টিম লিডার মোঃ আঃ সালাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, এনজিও প্রতিনিধি মোঃ আলাউদ্দিন প্রমুখ।

 আলোচনা শেষে দূর্যোগের উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপি সদস্য এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোক লোকজন উপস্থিত ছিলেন। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখ ঃ ১৩/১০/২৩ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT