1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

বটিয়াঘাটার নারী ফুটবলারদের এসিড নিক্ষেপ করার হুমকি দেওয়ায় তিন আসামীর জামিন না মঞ্জুর ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা।

খুলনার বটিয়াঘাটার সুপার কুইন ফুটবল একাডেমির চার নারী ফুটবলারকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলা প্রত্যাহার না করলে এসিডে শরীর ঝলসে দেয়ার ঘটনায় দায়ের হওয়া জিডির সত্যতা পেয়েছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সকালে তিন আসামি সালাউদ্দিন খাঁ তার মা রঞ্জি বেগম ও বোন নুপুর আদালতে জামিন চাইলে আদালত জামিন না-মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান এই আদেশ দিয়েছেন। আদেশের পর কঠোর গোপনীয়তায় তিন আসামিকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। মঙ্গলবার আদালত প্রাঙ্গনে বাদী পক্ষের আইনজিবী অ্যাডঃ মনজিলুর রহমান জানান, আদালত তার পর্যবেক্ষণে বলেন,হত্যা প্রচেষ্টা মামলার জামিনে থাকা তিন আসামি তাদের জামিনের সকল শর্ত ভঙ্গ করেছে। তারা পরস্পর যোগসাজশে হত্যা প্রচেষ্টা মামলার বাদি সাদিয়া নাসরিন ও অন্য ভুক্ত ভোগিদেরকে মামলা তুলে না নিলে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি দেয়। যা পুলিশি তদন্তে প্রমাণিত। বাদি ও অপর ফুটবলারদের নিরাত্তা নিশ্চিত করতেই জামিন বাতিলের আদেশ দেয়া হলো। হাফপ্যান্ট পরে ফুটবল খেলায় গত ২৯ জুলাই রাতে বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে পযায়ক্রমে চার নারী ফুচবলারতে মারধর ও গুরুত্বর আহত করে নুর খাঁ ও তার পরিবারের সদস্যরা। ঘটনায় ৩০ জুলাই বটিয়াঘাটা থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা প্রচেষ্টা মামলা করেন ফুটবলার সাদিয়া নাসরীন। পুলিশ নুর খাঁকে গ্রেফতার করলেও অপর তিন আসামি আদালত থেকে জামিন ছিলেন। পরে এসিডে শরীর ঝলসে দেয়ার হুমকি দিলে সাদিয়া তিনজনকে অভিযুক্ত করে ১ আগষ্ট থানায় জিডি করেছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT