1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত। কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সহনশীল সম্প্রদায় গড়ে তোলা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কেশবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। বিলাইছড়িতে  প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা । কেশবপুরে অবৈধ রড কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান/জরিমানা/সিলগালা। শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ।

কবিগুরুর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি আমাদের গর্ব, এর মাধ্যমে আমাদের সম্মান ও পরিচিতি সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে, নারায়ণ চন্দ্র চন্দ এমপি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।

কবিগুরুর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি আমাদের গর্ব, এর মাধ্যমে আমাদের সম্মান ও পরিচিতি সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুর কোন অঞ্চল কোন গোষ্ঠীর কোন সম্প্রদায়ের নয় । তিনি গোটা বাঙালি জাতির, গোটা বিশ্বের কবি। তার লেখনীর মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে স্থান করে দিয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভাব ও পরিমানে ও বৈচিত্রে বিপুল। তার শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সকে খুব শিগগিরই আধুনিক ও পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপ দেয়া হবে। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ফুলতলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে এ ৩ দিনব্যাপী ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল ৮ই মে সোমবার বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের করার সময় প্রধান অতিথি হিসাবে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এসব কথা বলেন। খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, ওসি মোঃ আব্দুল হক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। প্রান্তজনের রবীন্দ্রনাথ ” শীর্ষক আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠান উপস্থাপন করেন মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র ও ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT