1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর, সাতক্ষীরা ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুক্রবার বিকালে (১৪ এপ্রিল) বিভিন্ন স্থানে হিন্দু ধর্মীয় উৎসব চড়ক পূজা বা চড়ক পূজা উপলক্ষে মেলা অনুষ্ঠিত হয়েছে।

প্রবীন ধর্মীয় ব্যক্তিদের মতে চৈত্র সংক্রান্তিতে সাধারণত এ চড়ক পূজা অনুষ্ঠিত হয়। বাংলা সনের এই শেষ মাসটি জুড়ে নানান উৎসব পালিত হয়। প্রবীন হিন্দু ব্যক্তিদের মতে এটি শিবের মাস বলা হয়। এ মাসে শিব ঠাকুরের পূজা অর্চনা করে থাকেন সন্ন্যাসী বা ভক্তবৃন্দ।

পূজার কয়েকদিন আগে থেকে সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করে থাকেন। চড়কের দিনে সন্ন্যাসীরা শিবের প্রতি ভক্তি সহকারে প্রনাম করে বাঁশের তৈরী উঁচু স্থান থেকে জালের উপর সন্ন্যাস পড়ে থাকেন। এছাড়া কোন কোন স্থানে বড়শি চড়ক হয়ে থাকে।

শ্যামনগর উপজেলায় এবার বড়শি চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে উপজেলার ঈশ^রীপুর ইউপির ধূমঘাট কেওড়াতলী গ্রামে লক্ষ্মী বাবার শিব মন্দির চত্তরে। এখানে বহু ভক্ত বৃন্দের সমাগম ঘটে। বড়শি চড়ক পূজায় ভক্তের পিঠে লোহার হুক লাগিয়ে দেওয়া হয় এবং চারদিকে ঘুরতে দেখা যায়। ঘোরা শেষ হলে দাগ বা কাটা চিহœ মিলিয়ে যায়। এ মেলায় উপস্থিত ছিলেন ঈশ^রীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জি এম শোকর আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ উপজেলার নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়া উপজেলা সদরের জমিদার বাড়ী সংলগ্ন চড়ক পূজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী প্রমুখ। উপজেলার বৃহৎ এবং দীর্ঘ দিনের পূজা মুন্সিগঞ্জ ইউপির জেলেখালী গ্রামের গিরিধর বাবুর চড়ক পূজা। এখানকার মেলায় উপজেলা সহ উপজেলার বাইরে থেকে বহু ভক্তবৃন্দ আসেন। মেলার আয়োজক কমিটির সদস্য চিত্ত রঞ্জন মৃধা বলেন পূর্বে এখানে চড়ক পূজা উপলক্ষে সাত থেকে এক মাস পর্যন্ত মেলা চলত। এখানে যাত্রা, সার্কাস, পুতুল নাচ এসব চলত। এখন অবশ্য এগুলি আর হয়না।
উপজেলা সদরের চন্ডিপুর, সোনামুগারী, আটুলিয়া সহ অন্যান্য স্থানে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।

চড়ক পূজায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম ঘটে। নারী, শিশু, বৃদ্ধ সব বয়সীদের মেলায় লক্ষ্য করা যায়। এটি আবহমান বাংলার পরিচিত একটি উৎসব।

ছবি- সাতক্ষীরার শ্যামনগর ধূমঘাট কেওড়াতলী গ্রামে লক্ষ্মী বাবার মন্দিরের বড়শি চড়ক পূজা।

রনজিৎ বর্মন।
তাং-১৪.৪.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT