1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

ঝিনাইদহের কোটচাঁদপুর সুবর্ণাকে ৫০ হাজার টাকা দিলেন বঙলা কাগজ ও ডন সম্পাদক ও প্রকাশক কোটচাঁদপুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৬৯ বার পঠিত

(ঝিনাইদহ) প্রতিনিধি : প্রায় গৃহহীন অবস্থায় থাকা সেই সুবর্ণাকে ঘর মেরামত বা নির্মাণে ৫০ হাজার টাকা দিয়েছেন বাঙলা কাগজ ও আওয়ার ডন সম্পাদক ও প্রকাশক জনাব কালাম আঝাদ। বাঙলা কাগজ ও ডনের কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি রামজোয়ার্দারের মাধ্যমে তিনি আজ সোমবার (২১ মার্চ) সুবর্ণাকে এ টাকা পৌঁছে দিয়েছেন। এর আগে গতকাল তিনি বিকাশের মাধ্যমে রাম জোয়ার্দারের কাছে এ টাকা পাঠান।

গত ৮ ফেব্রুয়ারি বাঙলা কাগজ ও ডনে গৃহহীন সুবর্ণার ঘরে জোটেনি প্রধানমন্ত্রীর উপহার।শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

জানা গেছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ব্রিজঘাট হালদার পাড়ার বাসিন্দা হত দরিদ্র বিধবা সুবর্ণা কর্মকার। কিন্তু তাঁর ভাগ্যে এখনও জোটে নি গৃহহীন হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এলাকার জনপ্রতিনিধি এবং উপজেলার সরকারি কর্মকর্তা- সকলের কাছে দুই বছর ধরে গিয়েও তাঁর কপালে জোটে নি একটি নিরাপদ আশ্রয়।

আইডি কার্ড অনুযায়ী, সুবর্ণা কর্মকারের বয়স ৭৫ বছর। কাজ করার মতো শক্তি-সামর্থ্য কোনোটাই নেই তাঁর। স্বামী নিমাই কর্মকার ১২ বছর আগেই গত হয়েছেন। আবার ৩ ছেলে জীবিত থাকলেও কোনও ছেলেই তাঁর দেখাশোনা করে না। বর্তমানে স্বামীর রেখে যাওয়া ব্রিজঘাট হালদার পাড়ায় ৩ শতক জমিতে জীর্ণ একটি কুটিরে থাকেন সুবর্ণা কর্মকার। যেখানে বৃষ্টির দিনে বৃষ্টিতে, শীতের দিনে শীতে এবং গরমের দিনে প্রচণ্ড গরমে অনেক কষ্টে থাকতে হয় সুবর্ণা কর্মকারকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT