1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু । পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের উদ্যোগে এক মতবিনিময় সভা। শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। কেশবপুর এস এস,সি-৮৬ বন্ধু কল্যাণ ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ।

হবিগঞ্জ জেলার আট উপজেলার নির্বাচনে নৌকা-৪,বিদ্রোহী-৩ এবং স্বতন্ত্র প্রার্থী-২ জয়ী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ২৮৫ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ জেলার আট উপজেলার চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং বাকি দু’টিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার (১০ মার্চ) রাত ১০টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর উপজেলা , আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫ হাজার ২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮ হাজার ৪০ ভোট।

লাখাই উপজেলা, আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৬২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাহফুজুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৮ ভোট।

নবীগঞ্জ উপজেলা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল হক সেলিম ঘোড়া প্রতীকে ৪৭ হাজার ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আলমগীর চৌধুরী পেয়েছেন ২৬ হাজার ১১৩ ভোট।

বাহুবল উপজেলা, এ উপজেলায় ২৩ হাজার ৪৮৩ ভোট ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ খলিলুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাই নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬০৬ ভোট।

বানিয়াচং উপজেলা, নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী ইকবাল হোসেন খান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ২৪২ ভোট।

আজমিরীগঞ্জ উপজেলা, এ উপজেলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মর্তুজা হাসান নৌকা প্রতীকে ২২ হাজার ৮১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে আলাউদ্দিন পেয়েছেন ২০ হাজার ৫৬২ ভোট।

চুনারুঘাট উপজেলা, এ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির লস্কর নৌকা প্রতীকে ৩৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৭০ ভোট।

মাধবপুর উপজেলা, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৫৬ হাজার ৭৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এহতেশামুল বর পেয়েছেন ২৬ হাজার ৮৬৯ ভোট।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল বলেন, জেলার আট উপজেলা পরিষদে মোট ৬১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ করা করা হয়। মোট ভোটার ১৩ লাখ ৮১ হাজার। এর মধ্যে পুরুষ ৬ লাখ ৮৮ হাজার ৫১০ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৪৯০।

সর্বমোট প্রতিদ্বন্দ্বিতা করেন ১০৫ প্রার্থী। এর মাঝে চেয়ারম্যান পদে ২৭, ভাইস চেয়ারম্যান ৪৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT