1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শার্শা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ
শার্শা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে বেনাপোল স্থল বন্দরের সামনে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সর্বসম্মতি ক্রমে যশোর -১ (শার্শা) আসনের এমপি শেখ আফিল উদ্দিন কমিটির ঘোষনা দেন।
শ্রমিক নেতা মরিরুজ্জমান ঘেনাকে সভাপতি ও শাহিন আহম্মেদকে সাধারন সম্পাদক করে ১১ সদস্যর কমিটি ঘোষনা করা হয়। গত ১মার্চ যশোর ট্রাক ট্যাংক লরীর ত্রিবাষিকী নির্বাচন অনষ্ঠিত হয়; শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয় ঝিকরগাছায়। সেখানে বেনাপোল শার্শা নাভারন বাগআচড়ার শ্রমিকদের ভোট প্রদানে বাধা সৃষ্টি করলে শ্রমিকদের এককাংশ ভোট বর্জন করে মিটিং মিছিল ও ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলন করে। পরে শ্রমিকরা স্থানীয় এমপি শেখ আফিল উদ্দিনকে বিষয়টি অবহিত করে আলাদা শার্শা উপজেলা শ্রমিক সংগঠন করার দাবি জানালে তিনি সম্মতি দিয়ে শনিবার বেলা ১০ টার সময় ১১ সদস্য বিশিষ্ঠ ও ৪ সদস্যর উপদেষ্ঠা কমিটি গঠন করেন।
এসময় এমপি শেখ আফিল উদ্দিান বলেন জোর করে ভোট নিয়ে সুফল পাওয়া যায় না। আজ ঝিকরগাছা শ্রমিক ইউনিয়নের লোক তারই আর এক ভায়ের সাথে ভোট নিয়ে যে জালিয়াতী ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে তার ফল শ্রুতিতে আজ নতুন করে সৃষ্টি হলো শার্শা উপজেলা শ্রমিক ইউনিয়নের । তবে আমি শ্রমিক ভাইদের কাছে দাবি রাখব তারা যেন ঐ জুলুমবাজ ঝিকরগাছা কমিটির কাছে টাকার কাছে বিক্রি না হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়রম্যান মেহেদী হাসান, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT