1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

তানোরে পত্রিকার ভুয়া কার্ড দিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ধরা আ’লীগের সেক্রটারী মামুন

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

 

সারোয়ার হোসেন, রাজশাহীঃ

সদ্য হয়ে যাওয়া রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য পত্রিকার ভূয়া কার্ড তৈরি করে ধরা পড়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলে অভিযোগ উঠেছে। এতে করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন চাঞ্চল্যকর কান্ডে উপজেলা পরিষদ জুড়ে দেখা দিয়েছে সমালোচনার ঝড়। সেই সাথে ভূয়া সাংবাদিক পরিচয় দিয়ে পত্রিকার ভূয়া কার্ড বানিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রতারণার জন্য শাস্তির দাবি জানিয়েছেন তানোরের কর্মরত সাংবাদিক সহ সচেতন মহল।

জানা গেছে, সদ্য ১৪ই ফেব্রুয়ারী চতুর্থ ধাপে হয়ে যাওয়া তানোর পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করার জন্য উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহতোর কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অবজারভার পত্রিকার কার্ড ও বিজয় বাংলা অনলাইনের পরিচয় পত্র জাল কার্ড বানিয়ে পর্যবেক্ষণ কার্ড নিতে জমা দেন। উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানোরের সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড ইস্যু করতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের জমা দেয়া পত্রিকার কার্ড দেখে সন্দেহ হলে তিনি তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজুকে ফোন দিয়ে অবজারভার পত্রিকার কার্ডের বিষয়ে জানতে চায়।

এসময় প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু জানান, আব্দুল্লাহ আল মামুন ভাই সাংবাদিক কি না তা আমার জানা নেই, অনেক আগে তাকে তানোর প্রেসক্লাবের রাখা হয়েছিল, তখনো তিনি সাংবাদিক ছিলেননা। এখনো কোন সাংবাদিক না তিনি। তিনি তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এতে করে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পর্যবেক্ষণ কার্ড না দিয়ে অফিসে জমা রেখেছেন তিনি।

এবিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর তানোর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌখিক অভিযোগ করেছেন। এবিষয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুশান্ত কুমার মাহতো বলেন, তানোর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌখিক অভিযোগ করেছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

 

সারোয়ার হোসেন
১৭ফেব্রুয়ারী/২০২১ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT