1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১১৯ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। শনিবার আনুমানিক রাত ১০টা ১৫ মিনিট এর দিকে উপজেলার চাপাই রাজশাহী মহাসড়ক বিজয়নগরে এ ঘটনা ঘটে । এ সময় বাবা ঘটনাস্থলে নিহত হয় , এবং ছেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতরা হলেন, আব্দুস সালাম (৬২) ও তার ছেলে ইব্রাহীম হোসেন (৩০)। নিহতদের বাড়ি উপজেলার দেওপাড়া ইউনিয়নের গুলাই গ্রামে।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, উপজেলার নিমপাড়া গ্রামে ইব্রাহীমের শশুরবাড়ি থেকে বাবা ছেলে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সালাম মারা যান। আর ছেলেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে ইব্রাহীম মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT