1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

হাজী আব্দুল বারী মাতব্বর এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৭ বার পঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি।

 

রাঙ্গামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মত চলাচলরত ক্ষুদ্র যানবাহনের চালক ও জনসাধারণের আর্থিক সাশ্রয় এবং যানবাহনে জ্বালানী সরবাহের লক্ষে হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের রাঙাপানি এলাকায় হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য চিংকিউ রোয়াজা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

রাঙ্গামাটিবাসীর দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে যাত্রা শুরু হলো। এর আগে রাঙ্গামাটিতে গ্যাসের ব্যবস্থা না থাকায় দীর্ঘ কয়েকবছর যাবৎ চট্টগ্রাম থেকে গ্যাস সংগ্রহ করতে হতো। প্রথমবারের মত শহরের রাঙাপানিতে হাজী আব্দুল বারী মাতব্বর এল.পি.জি অটো গ্যাস ফিলিং স্টেশনের উদ্বোধন হওয়ার পর রাঙ্গামাটির সিএনজি চালকরাসহ সকলে অত্যন্ত খুশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT