1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

হাজারো মানুষের ভালোবাসা নিয়ে চিরো বিদায় নিলো ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য শামীম রেজা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

হাজারো মানুষের ভালোবাসা নিয়ে চিরো বিদায় নিলো যশোরের ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা (৪৫)। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে উপজেলা পর্যায়ে দলীয় কার্যক্রম শেষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সে তার ব্যবসায়ীক কাজের জন্য মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেলে রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত শামিম রেজাকে চিরো বিদায় জানাতে বুধবার বাদজোহর বিএম হাই স্কুল মাঠে তার জানাজা নামাজে উপস্থিত হন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেন্টু চাকলাদার, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদুল আলম, রফিকুল ইসলাম বাপ্পী, সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সদস্য জাফিরুল হক, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল জব্বার, শাহিদুর রহমান শিপলু, জাহাঙ্গীর আলম, আবু জাফর মনি, একরামুল হক খোকন, এমামুল হাবিব জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, শেখ ইমরান, সদস্য হোসেন, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাতুর জামান রনি, শাহ জামাল শিশির, মিজানুর রহমান, ইবাদ আলী, রনি আহাম্মেদ, প্রশান্ত বিশ্বাস, শাহিনুর রহমান, রাজিবুল ইসলাম, লোকমান হোসেন রিজু, তবিবর রহমান উজ্জ্বল, জুয়েল রানা শাকিল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। জানাজা নামাজ শেষে কৃষ্ণনগরস্থ পরিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT