1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার রাকিব শেখকে আটক করেছে পুলিশ।

 

নিহতরা হলেন, সিএনজি চালক ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৪৫), শরাফপুরের বাবু (২৮) ও তার স্ত্রী শিউলী (২০)।

 

 

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়দুর রহমান জানান, বালু ভর্তি ট্রাক (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) এবং যাত্রীবাহী সিএনজি খুলনার দিকে যাচ্ছিল। সিএনজি ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের বাম্পারে আটকে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজি খাদে পড়ে। সাথে সাথে রেশমা নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সিএনজির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে ডেবে যায়। সিএনজি থেকে কেউ বের হতে পারেনি। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে পানির ভেতর থেকে আরও তিন জনের মরদেহ উদ্ধার করে। সিএনজিটি উদ্ধারের চেষ্টা চলছে। শুনেছি এক শিশু এখনও ডোবায় থাকতে পারে।

 

তিনি বলেন, ট্রাক চালক রাকিব শেখকে আটক করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার মহসীন শেখের ছেলে।

 

এদিকে দুর্ঘটনায় পর উদ্ধার কাজ চলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৫টায় উদ্ধার কাজ শেষ হলে সড়ক খুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT