1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

সৎ,যোগ্য, শিক্ষিত ও সময়ের সাহসী চেয়ারম্যান পদে আবু সালেহ মোঃ শামীম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

ইউসুফ হোসেন, নাটোর।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নিজেদের অবস্থান জানান দিতে এবং মজবুত করতে মাঠে নেমেছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা এবং জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। থেমে নেই নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা।

 

এরই ধারাবাহিকতায় নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিনের পুত্র ও নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেহ মোঃ শামীম চালিয়ে যাচ্ছে তার নির্বাচনী প্রচারণা,করছেন গণসংযোগসহ কুশল বিনিময়।

 

আবু সালেহ মোঃ শামীম বলেন, আমি বর্তমান আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ গরীব দুঃখী অসহায় মানুষের পাশে থেকে এলাকার বাল্য বিবাহ বন্ধ, মাদক, দূর্নীতি মুক্ত এলাকা গড়াসহ উন্নয়ন মূলক কাজ করে এলাকাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এবং জনগনের সেবা নিশ্চিত করতে সরকার যে পরিমানে জনগনের জীবন-মান উন্নয়নে বরাদ্ধ ও সুযোগ সুবিধা দেয় সে পরিমানে জনগন পায়না।

 

তাদের সুযোগ সুবিধার সঠিক প্রয়োগ করে সরকারের সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। সর্বোপরি দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষে গৃহীত সকল কর্মকান্ড সফল করার চেষ্টা করবো।

 

উল্লেখ্য, আবু সালেহ মোঃ শামীমের দাদা মরহুম কছির উদ্দিন পিয়াদা ১৯৭৪-১৯৭৭ সাল পর্যন্ত বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তার বড় চাচা একজন বীর মুক্তিযোদ্ধা। আবু সালেহ মোঃ শামীম একাধারে বিপ্রবেলঘরিয়া বাজার জামে মসজিদের সভাপতি সহ নাটোর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি ও শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের সভাপতির দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT