1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

খুলনা প্রতিনিধি।

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তার স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে।

গুরুর আহত খুরশিদাকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় বাবা খোকন শিকদারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। শনিবার সকালে খোকন শিকাদারকে পুলিশ গ্রেপ্তার করে। খোকন বেশকিছু দিন ধরে মানসিক সমস্যা ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগেছিল।

রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে খোকন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT