1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

সোনাগাজীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

সোনাগাজীতে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় সালাহ উদ্দিন কাদের ও জয়নাল আবেদীন নামে দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর আসামী মিজানুর রহমান পলাতক রয়েছে।

১৫ নভেম্বর দিবাগত সোমবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রাম থেকে তাঁদেরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পুলিশ, গৃহবধূর পরিবার ও এলাকাবাসী জানায়, ১৫ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের এক ক্ষুদ্র ব্যবসায়ীর ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে তিনজন যুবক জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধূর শোর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।

 

গ্রেফতারকৃত সালাহ উদ্দিন কাদের মৌলভী বাজার জেলার জুড়ি থানার কোনা গাঁও গ্রামের বদরুল জামানের ছেলে। জয়নাল আবেদীন সোনাগাজী উপজেলার চরলক্ষ্মীগঞ্জ গ্রামের রফিক উদ্দিনের ছেলে। পলাতক মিজানুর রহমান দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মোমারিজপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

 

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম দুই আসামীক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক মিজানকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT