1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

সিলেটে এ বছর ১৪৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা হবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

এম এ রশীদ সিলেট থেকে:

 

সারাদেশের মতো ১৪ নভেম্বর সিলেটে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর সিলেটে ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ১৬ হাজার ৩৭০ জন।এ বছর সিলেট বিভাগের ১৪৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর আগে গত ২৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব খালেদা আক্তার স্বাক্ষরিত এসএসসি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারেন।

 

সময়সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনও বিরতি থাকবে না। সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ও বিকেলে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে ২টায়।

 

সিলেট শিক্ষাবোর্ড সূত্র জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ২১ হাজার ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৩ হাজার ৯৪০ জন ও ছাত্রী ৬৭ হাজার ১৯১ জন। গেল বছর অনুষ্ঠিত পরীক্ষায় ছাত্র ছিল ৪৯ হাজার ৯৫৩ জন ও ছাত্রী ৬৬ হাজার ৪১৭ জন।

 

এদিকে এবারের পরীক্ষায় সিলেট জেলায় ৩৫৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করছে ৪৩ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৭২৫ জন ও ছাত্রী ২৩ হাজার ৭৯২ জন।

 

সুনামগঞ্জ জেলার ২১৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ১২ হাজার ৩১৫ জন ও ১৪ হাজার ১৪৪ জন ছাত্রী।

 

মৌলভীবাজার জেলায় ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ হাজার ৭৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র ১১ হাজার ১৩৫ জন ও ছাত্রী ১৫ হাজার ৬০৬ জন।

 

হবিগঞ্জ জেলায় ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করছে ২৪ হাজার ৪১৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৭৬৫ জন ও ছাত্রী ১৩ হাজার ৬৪৯ জন।

 

এবারের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২১ হাজার ৬২৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ছাত্র ১০ হাজার ৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬২৩ জন।মানবিক বিভাগে অংশগ্রহণ করবেন ৮৯ হাজার ৯৪৪ জন পরীক্ষার্থী।

 

জানা যায়, আগামী ১৪ নভেম্বর রোববার প্রথমদিন শুধু সকালে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

১৫ নভেম্বর সকালে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং বিকেলে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

১৬ নভেম্বর সকালে রসায়ন (তত্ত্বীয়) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

১৮ নভেম্বর সকালে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ২১ নভেম্বর সকাল ও বিকেলে যথাক্রমে ভুগোল ও পরিবেশ এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

২২ নভেম্বর সকালে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান (ঐচ্ছিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।২৩ নভেম্বর শেষদিনে সকালে পৌরনীতি ও নাগরিকতা এবং অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে ব্যবসায় উদ্যোগ বিষয়ে পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT