1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

সিলেটের নতুন জেলা প্রশাসক মজিবুর রহমান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৮ বার পঠিত

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃ

সিলেট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. মজিবর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেটের নতুন ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
বর্তমানে সিলেট জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এম কাজী এমদাদুল ইসলাম। ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সিলেটের নতুন জেলা প্রশাসক মজিবুর রহমানের জন্ম টাঙ্গাইলে। ২২ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের একান্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাটের কচুয়া এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং সর্বশেষ তিনি ঝিনাইদহের জেলা প্রশাসক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এম কাজী এমদাদুল ইসলামকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT