1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক।

সিরাজগঞ্জের তাড়াশে বিশ লক্ষ টাকার হিরোইনসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে-র‌্যাব-১২ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব  ,তাড়াশ(সিরাজগঞ্জ ) প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশে ২০ লক্ষ টাকার হেরোইনসহ আব্দুস সালাম নামের ১জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ ।

 

(২২ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যায় সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৫ নং নওগাঁ ইউনিয়নের মহিষলুটি বাজারে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ের রোডের উত্তর পার্শ্বে এস এস ফল ভান্ডারের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ( ২০৬) দুইশত ছয় গ্রাম হেরোইনসহ আব্দুস সালাম নামের ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাহার সঙ্গে থেকে ১ টি ট্রাক যাহার রেজিঃ নং ঢাকা মেট্রোঃ-ট-২২-২২৩২, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ২,০০০/-(দুই হাজার) টাকাও জব্দ করে র‌্যাব-১২ ।

 

আটককৃত আসামী মোঃ আব্দুস সালাম (৩২) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রেহায়চর গ্রামের আদর্শ পাড়া এলাকার নইম উদ্দিনের ছেলে।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৭(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী আব্দুস সালাম দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন।তিনি আরও বলেন এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT