
ভেড়ামারা, কুষ্টিয়া প্রতিনিধি।
আজ সন্ধ্যা সাতটার পর থেকে ভেড়ামারা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার সন্ধ্যা ৭ টার পর সকল প্রকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে। তারই প্রেক্ষিতে আজ ভেড়ামারা বাজারের সকল দোকান পাঠ বন্ধ রেখেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগণ।
সন্ধ্যা ৭ টার মধ্যে দোকান বন্ধ হলে একদিকে যেমন বিদ্যুতের অপচয় কমবে, অন্যদিকে ব্যবসায়ীরাও পরিবারের সাথে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন, ক্রেতারা সন্ধ্যা সাতটার আগে প্রয়োজনীয় মালামাল ক্রয় বিক্রয় করে রাখার জন্য বলা হয়েছে।