1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সক্রিয় সদস্য গ্রেফতারের পরে স্থানীয় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

সরদার বাদশা ডুমারিয়া খুলনা প্রতিনিধি।
আন্তঃজেলা চেতনানাশক ঔষধ প্রয়োগ করে লুট চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম সংবাদ সম্মেলন করেছে। আজ ১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টার সময় ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় একাধিকবার অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে একজোড়া স্বর্ণের রুলি, চারটি স্বর্ণের আংটি, একজোড়া রৌপ্যের পায়ের নুপুর, একজোড়া রৌপ্যের চুরি, একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার ও তাদের ব্যবহৃত সাতটি মোবাইলফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরনের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT