1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন নতুন চিকিৎসকের যোগদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ২৮ ফেব্রুয়ারী এক সাথে ৪২তম বিসিএসের ৭ জন নতুন
চিকিৎসক যোগদান করেছেন। এ ছাড়া এক জন চিকিৎসক বদলী হয়ে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে যোগদান করেছেন।

সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয়
কুমার সাহা ফুলের শুভেচ্ছা জানিয়ে সদ্য যোগদানকৃত চিকিৎসকদের অভিনন্দন
জ্ঞাপন করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ, ৪২ তম বিসিএসের
যোগদানকৃত চিকিৎসকবৃন্দ হলেন ডাঃ সুমা রানী পাল, ডাঃ ফাতিমা ইদ্রিস, ডাঃ
ফারজানা হক খান, ডাঃ মোঃ সিরুজ্জামান, ডাঃ জি এম নাজমুল হুদা, ডাঃ সোহেলা
আফরোজ ও ডাঃ মোঃ মিলন হোসেন। বদলী হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
যোগদান করেছেন ডাঃ আঞ্জুমান আরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসকদের
যোগদান অনুষ্ঠানে মেডিকেল অফিসারদের সরকারি চাকুরী বিধিমালা ও বিভিন্ন
দিকনির্দেশনা মুলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা। অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের স্বাগত জানিয়ে
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রীতা রানী পাল,
ডাঃ আহসান ইসলাম কল্লোল প্রমুখ।

ছবি- শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪২তম বিসিএসের নতুন
যোগদানকৃত ৭ জন চিকিৎসক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT