1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

শ্যামনগর পুলিশের অভিযানে ৩ চোর সহ মালামাল আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৪৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতীরা শ্যামনগর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সঙ্ঘবদ্ধ চোর গ্যাং এর ৩ সদস্যকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ তিনটি ওয়ালটন এইচডি টিভি, একটি রেজিস্ট্রেশন বিহীন হিরো মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, কাঠের তৈরি মই ও নগদ টাকা উদ্ধার করেছে।

আটককৃতরা হল শ্যামনগর সদর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাবু শেখ, হায়বাতপুর ফুলতলা গ্রামের জাবের শেখ ও মাহমুদপুর গ্রামের আব্দুর রব।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, আটককৃত চোর গ্যাং এর সদস্যরা শ্যামনগর সদরের পার্শ্ববর্তী ইসমাইলপুর গ্রামে ওয়ালটনের শোরুম থেকে দীর্ঘদিন চুরির পরিকল্পনা করছিল। ওয়ালটন শোরুম এর ডিস্ট্রিবিউটর আব্দুল্লাহ আল মামুন জানান, ইসমাইলপুর গ্রামে আলমগীর কয়ালের বাড়িতে তাদের একটি গোডাউন আছে।

পরিকল্পিত ভাবে গোডাউনে প্রবেশ করে বিভিন্ন মডেলের চার ল টাকা মূল্যের ১৫ টি ওয়ালটন এলইডি টিভি চুরি করে। বিষয়টি নিয়ে তিন দিন আগে শ্যামনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম ও তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বীর সমন্বয়ে শ্যামনগর থানার একটি চৌকস টিম আসামিদের গ্রেফতার করতে সম হয়।

এ ঘটনায় সোমবার শ্যামনগর থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, চুরি ডাকাতি, মাদক, ইফটিজিং কিশোর গ্যাং ও কোন সন্ত্রাসী কর্মকান্ডকে সাতীরা জেলা পুলিশ বরদাস্ত করবে না। এসব বিষয় গুরুত্বসহকারে দেখব এবং কঠোর হস্তে দমন করবো।

ছবি- শ্যামনগর থানা পুলিশের অভিযানে আটক চোর ও উদ্ধারকৃত মালামাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT