1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত। কাপ্তাই হ্রদের পানি কিছু দিনের মধ্যে না কমালে ব্যাহত হবে বোরো মৌসুমের ধান চাষ : চুরমার হবে হাজারো কৃষকের স্বপ্ন। খুলনা নগরীতে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই। বাগেরহাট যুবকের দুই হাত ও একটি পা বিছিন্ন করেছে দুর্বৃত্তরা। মুরাদনগরে দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে উপজাতীয় ভাষা শহিদ দিবসে ইউএনও- হাসনাত জাহান খান । বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে শনিবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কয়রায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। শহিদ ও মাতৃভাষা দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শনে ইউএনও হাসনাত জাহান খান। দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ উপকার ভোগীদের মাঝে চাউল বিতরণ ।

শ্যামনগরে সুন্দরবন দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রস্তাবিত সুন্দরবন দিবসের রাস্ট্রীয় স্বীকৃতি, বনবিভাগের জনবলবৃদ্ধি সহ অন্যান্য দাবীতে সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী বনবিভাগ অফিসে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

রবিবার(২২ ফেব্রুয়ারী) সকালে লিডার্স এর আয়োজনে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহ-ব্যাবস্থাপনা কমিটির কার্যালয়ে সুন্দরবন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা খানম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিআইজেট কর্মকর্তা পঞ্চানন ঢালী, সালেহ মোঃ মুছা, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক বাসুদেব মাঝি, প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিপিজি সদস্য আবু ফরিদ, প্রতিনিধি রনজিৎ বর্মন, পিপলস ফোরাম সভাপতি আব্দুর রশিদ, ছাত্রী ফারজানা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বক্তব্যে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেন একই সাথে সুন্দরবন সুরক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

লির্ডাসের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়ার সঞ্চালনায় আলোচনাসভা শেষে বিভিন্ন স্কুলের সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- শ্যামনগরে প্রস্তাবিত সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালী।

রনজিৎ বর্মন
তাং-২২.২.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT