1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩।

শ্যামনগরে মাধ্যমিক শিক্ষার্থীদের শিশু সাংবাদিকতা বিষয়ে কর্মশালা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের অনুর্ধ্ব ১৭ বছর বয়সের শিক্ষার্থীদের শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২ টি ইউপির ইউনিয়ন পিছু ১০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থীর অংশ গ্রহণে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন বিডি নিউজ ২৪ডট কমের সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল কায়সার সুমন।
কর্মশালায় হাতে কলমে উন্নয়ন মুলক ও অনুসন্ধান প্রতিবেদন তৈরীর কৌশল, ভিডিও ডকুমেন্ট তৈরীর কৌশল শেখানো হয়। জানা যায় উপজেলা থেকে বাছাই করে জেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে অবহিত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মতিউর রহমান, প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল, প্রধান শিক্ষক আবুল কালাম, প্রধান শিক্ষক সালাউদ্দিন, প্রধান শিক্ষক হযরত আলী, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী অয়ন্তিকা বর্মন রিমি, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সালাউদ্দিন প্রমুখ।

ছবি- শ্যামনগরে শিশু সাংবাদিক কর্মশালায় বক্তব্য রাখছেন বিডি নিউজ ২৪ডট কম জেলা প্রতিনিধি সুমন।
রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT