1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্যামনগরে প্যান্ডামিক ফিসারিস প্রজেক্ট দখল ও কয়েক কোটি টাকার মাছ লুটপাটের অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজার সংলগ্ন”প্যান্ডামিক ফিসারিস লিঃ” নামীয় প্রতিষ্ঠানটি অবৈধ দখল মুক্ত করতে ও আসামীদের বা দুষ্কৃতিকারীদের আইনী আওতায় আনার দাবী করা হয়েছে। ৩০ জুলাই ( বুধবার) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্যে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও প্যান্ডামিক ফিসারিস লিঃ নামীয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম তার লিখিত বক্তব্যে বলেন, তরুণ উদ্যক্তা হতে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ দিন যাবৎ বেতনভূক্ত ম্যানেজার হিসেবে চাকুরীতে আছি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ, এম সাইদুর রহমান ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছর (৩১ জুলাই ২০২০ থেকে ৩০ জুলাই ২০৩৫ সাল পর্যন্ত) ১ হাজারের উর্দ্ধে জমি নিয়ে প্রতিষ্ঠানটি চলমান রয়েছে। নিজস্ব বিনিয়োগ ছাড়াও এন আর বি সি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে কাজ চলমান রযেছে। চাঁদার দাবীতে দুবৃত্তরা প্রকল্পটি দখল করে। এ ব্যপারে শ্যামনগর থানায় জি, ডি, নং-৮৫। এ প্রকল্পটিও ৩১ জুলাই ২০২০ থেকে ৩০জুলাই ২০৩৫ সাল পর্যন্ত ১৫ বছরে লিজ নিয়ে ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোন বাধা সৃষ্টি করতে যাতে না পারে এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত ও প্রকল্পটি অবৈধভাবে দখল করতে না পারে তা রুখতে সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে দেওয়ানি মামলা করা হয়। যার মামলা নং ৭৫।   দুবৃত্তরা বিভিন্ন সময়ে মাছ লুটতরাজ করেছে। প্রজেক্টির সাইড ম্যানেজার আলমগীর কবির এ ঘটনায় ৩০ জন কে নামীয় এবং ৭০/৮০ জন অজ্ঞাত আসামী করে শ্যামনগর থানায় মামলা করেন। মামলা নং ২৪।

থানা পুলিশ ৪ বার ও সেনাবাহিনী সদস্যরা ৩ বার ঘটনাস্থলে গিয়েছেন।  প্রজেক্টটির অবৈধ দখল মুক্ত করতে ও আসামীদের বা দুষ্কৃতিকারীদের আইনী আওতায় আনতে  যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ছবি- শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন প্যান্ডামিক ফিসারিস লিঃ নামীয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT