1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন । নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ সদস্য আলি আসগর লবীর সাথে মতবিনিময়। খুলনায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামুলক মাঠ মহড়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৭৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির(সিপিপি) আয়োজনে ও সিপিপির কলাকুশলীদের উপস্থাপনায় ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতা মুলক মাঠ মহড়ার আয়োজন করা হয়।

মাঠ মহড়ার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপি খুলনার উপ-পরিচালক মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেযারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ফায়ার সার্ভিস কালিগঞ্জ ষ্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বেল্লাল হোসেন, সিপিপি শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান।

শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মনের সঞ্চালনায় মাঠ মহড়ার পরিচালনা ও সম্পাদনা করেন সিপিপি শ্যামনগরের সহকারী পরিচালক মুনসী নূর মোহাম্মদ।

মাঠ মহড়ায় ঘূর্নিঝড় পূর্ব ও পরবর্তী করণীয় বিষয় গুলি অভিনয় আকারে গ্রুপ ভিত্তিক উপস্থাপনা করা হয়। মহড়া পরবর্তী অতিথিবৃন্দ সকল শিল্পীদের পুরস্কার প্রদান করেন।

ছবি- শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গণসচেতনতামুলক মাঠ মহড়ায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT