1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ বুথের স্থাপনা শিক্ষার্থীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৫ বার পঠিত

সুমন সেন চট্টগ্রাম প্রতিনিধি-

 

 

বাংলাদেশে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সব স্কুল কলেজ আগামী ১২ই সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম আবার শুরু করার ঘোষণা দেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি । তবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত। মাউশির মহাপরিচালক অধ্যাপক ড: সৈয়দ মোঃ গোলাম ফারুক বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে তিনটি বিষয় অবশ্যই নিশ্চিত করতে হবে – ১/তাপমাত্রা পরীক্ষা করে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ব্যবস্থা করা,২/ প্রবেশের পর স্বাস্থ্যবিধি মানা বিশেষ করে মাস্ক ব্যবহার এবং ৩/সামাজিক দূরত্ব বজায় রাখা। এছাড়াও শিক্ষার্থীদের তিন ফুট শারীরিক দূরত্বে রাখা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার কথা আছে। এ-ই বিশেষ শর্তের সাথে যদি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ বুথ যা দেশের ৬৪ টি জেলায় স্থাপন করা হয়েছে সেটি স্থাপনা করা হতো তাহলে শিক্ষথীরা পেত বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ।

 

 

বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার পাওয়ার মাধ্যম হলো এ-ই করোনা প্রতিরোধ বুথ । দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান যদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধ বুথ স্থাপনা করেন তাহলে শিক্ষার্থী রা নিজেরাই এ-ই বুথ থেকে বিনামূল্যে মাস্কও সেনিটাইজার ব্যাবহার করতে পারবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। শুধু শিক্ষার্থী না তাদের অভিবাবকরাও নিতে পারবেন বিনামূল্যের এ-ই সেবা।

এ-ই করোনা প্রতিরোধ বুথ এর উদ্ভাবক আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরি বাবর।

 

 

তিনি দেশ, সমাজ ও মানবিকতার দায়বদ্ধতা থেকে দেশ ব্যাপী নিরলস ভাবে করোনা যুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনা থেকে রক্ষার এক অভিনব ফর্মুলা উদ্ভাবন করেছেন। তার এ-ই ফর্মুলার নাম হলো করোনা প্রতিরোধ বুথ। তার এ-ই করোনা প্রতিরোধ বুথ আজ চট্টগ্রাম ছাড়িয়ে দেশের ৬৪ জেলার সাধারণ জনগণের দুয়ারে। আজ দেশের ৬৪ জেলার সাধারণ মানুষ এ-ই করোনা প্রতিরোধ বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যাবহার করে নিজেকে করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখছেন। ঠিক এভাবেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে করোনা প্রতিরোধ বুথ স্থাপনা করা গেলে আমাদের দেশের শিক্ষার্থীরা তাদের সুরক্ষা নিজেরাই বিনামূল্যে করতে পারবে এবং সন্তান কে নিয়ে অভিবাবক দের দুঃচিন্তা অনেক অংশে লাঘব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT