1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শালিখায় ৪০০ মিটার কারেন্ট জাল ও ১০ টি চায়না দোয়ারী আগুনে পুড়িয়ে ভস্ম

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭৫ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধ:
মাগুরার শালিখায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে শালিখা ইউনিয়নের দক্ষিণ শরুশুনা দোসাঁত্রা বিল থেকে ১০ টি চায়না দোয়ারী ও দুইটি কারেন্ট জাল (৪০০ মিটার) জব্দ করা হয়েছে।এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বুনাগাতি ইউনিয়নের দেশমুখ পাড়া গ্রামের বাবুল মিয়া(৫০) নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো: বাতেন এ অভিযান পরিচালনা করেন। পরে জব্দকৃত অবৈধ জাল ও চাইনা দোয়ারি উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান,উপজেলা ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস ও আনসার সদস্য বৃন্দ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো:বাতেন বলেন, পুষ্টি চাহিদা নিশ্চিত,দেশি মাছের উৎপাদন বৃদ্ধি ও শালিখা উপজেলা মৎস্যদস্যু মুক্ত করতে এ অভিযান যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT