1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। ফারুয়া পানছড়িতে পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও  ফারুয়া ইউনিয়ন পরিষদ । নারীঘটিত বিরোধের জেরে টিকটকার রাকিবুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান। নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পরিষদের নবনিযুক্ত প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা। খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩। দুর্গম বড়থলি ইউনিয়নে ভিজিএফ ও ভিজিডি  বিতরণ।

শালিখায় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১৭০ বার পঠিত

শালিখা উপজেলা প্রতিনিধি।

 

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাগুরার শালিখায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতল, মৃগেল, কার্প জাতীয় বিভিন্ন পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এসময় মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ বাতেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মীর লিয়াকত আলী,ক্ষেত্র সহকারী দেবাশীষ বিশ্বাস প্রমূখ। এছাড়াও ২০২১-২০২২ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় শালিখা উপজেলার ১২ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৪৪ কেজি বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT