1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

শাবিপ্রবিতে ভর্তির আবেদন শুরু রবিবার, ফি ৬৫০টাকা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গুচ্ছভুক্ত ২০ টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা আগামী রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে আবেদন করতে পারবে। আবেদন করা যাবে শুক্রবার (৩ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন আপ্লাব সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমদ।

 

ড. মুশতাক বলেন, আগামী রোববার (২১ নভেম্বর) থেকে আমাদের বিশ^বিদ্যালয়ে ২০২০-২১ সেশনে ভর্তির আবেদন শুরু হবে। এটি চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। যেসকল শিক্ষার্থী জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা শাবিপ্রবির ‘এ’ এবং ‘বি’ উভয় ইউনিটে পৃথকভাবে আবেদন করতে পারবে। যারা জিএসটির ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা শুধুমাত্র শাবিপ্রবির ‘বি’ ইউনিটে আবেদন করতে পারবে।

তিনি বলেন, জিএসটির ভর্তি পরীক্ষায় যারা ঔচ্ছিক বিষয় হিসেবে গণিত ও জীববিজ্ঞানে উত্তর করেছে তারা ‘এ’ ও ‘বি’ ইউনিটের সকল বিভাগে আবেদন করতে পারবে। যেসব শিক্ষার্থী ঔচ্ছিক বিষয় হিসেবে গণিত, আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেছে তারা শাবিপ্রবির ‘এ’ ইউনিটে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ছাড়া সকল বিভাগে আবেদন করতে পারবে।

 

এছাড়া, জিএসটির ভর্তি পরীক্ষায় যারা ঔচ্ছিক বিষয় হিসেবে জীববিজ্ঞান ও আইসিটি বিষয়ে অংশগ্রহণ করেছে তারা ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল ও পরিবেশ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগে এবং ‘বি’ ইউনিটের অর্থনীতি ছাড়া বাকি সকল বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

শিক্ষার্থীরা admission.sust.edu এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবে। পূর্বে প্রকাশিত নির্দেশিকার অনুচ্ছেদে উল্লেখিত ভর্তির যোগ্যতা বিষয়তক শর্তাবলী প্রযোজ্য (admission.sust.edu) হবে বলে জানান তিনি।

 

এছাড়া আর্কিটেকচার বিভাগে ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক ৩০ নম্বরের ১ ঘণ্টার সাধারণ জ্ঞানের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

 

এদিকে ভর্তির আবেদন ফি বাবদ শিক্ষার্থীদের ইউনিটি প্রতি ৬৫০ টাকা করে পরিশোধ করতে হবে। যারা আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের সাধারণ জ্ঞান পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৫০টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT