1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক।

শাজাহানপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে বগুড়ার শাজাহানপুরে অনুষ্ঠিত হলো ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে উপজেলার দাড়িগাছা গ্রামে তৈরি হয়েছে উৎসবের আমেজে মেতেছে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক।

শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের দাঁড়িগাছা দক্ষিণপাড়া শ্রমিক সমবায় সমিতি ও আশার আলো যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে স্থানীয় ফসল শূন্য মাঠে বৃহস্পতিবার (০৬ জানুয়ারি ) বিকেলে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বগুড়ার জেলা সহ আশেপাশে জেলা থেকে বিভিন্ন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৩টি গ্রুপে মোট ৪০টি ঘোড়া অংশগ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

খরনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত ইউপির সদস্য আবু তালেবের সভাপতিত্বে উক্ত প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন, প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরুল আমিন শিশির,
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শামীম হাসানের সঞ্চালনায় ও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র ক্লাবের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কোষাধ‍্যক্ষ এমদাদুল হক, সহ-কোষাধ‍্যক্ষ আশরাফুল ইসলাম সহ অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সোহেল রানার পরিচালনায় অংশগ্রহণকারীদের মধ্যে হতে ক-গ্রুপে মিল দৌড়ে পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে প্রথম হিসেবে ১টি বড় খাশি চাকুলমুয়ার রেজাউল এবং দ্বিতীয় পুরস্কার ১টি ছোট খাশি সাবগাড়ির আব্দুর রহমান। ক-গ্রুপের ধাপ দৌড়ে প্রথম হন চান্দাইকোনার মামুন খান ও পোয়ালগাছার মামুন। এমনিভাবে পর্যায়ক্রমে খ-গ্রুপের বিজয়ীরা হলেন যথাক্রমে মিল দৌড়ে প্রথম শেরপুরের আব্দুল ও দ্বিতীয় শেরপুরের জহুরুল এবং ধাপ দৌড়ে প্রথম শেরপুরের কাওছার এবং জহুরুল। গ-গ্রুপে মিল দৌড়ে প্রথম শেরপুরের আব্দুল, দ্বিতীয় জহুরুল ও আমিনপুরের আলমগীর। এই গ্রুপের ধাপ দৌড়ে প্রথম হন নদীগ্রামের চাকুলমুয়ার রেজাউল এবং দ্বিতীয় শেরপুরের জহুরুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT