1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
এনসিপির দুই নেতাকে শোকজ। বাগেরহাটে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত। কয়রা টু ঢাকা রুটে স্টার ডিলাক্স পরিবহন সার্ভিসের উদ্বোধন। কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনের উপর সন্ত্রাসী হসমলা। রাঙ্গামাটির দুর্গম  দুমদুম্যা ইউনিয়নে আগুনে ঘর পুড়ে সবকিছু হারালো সুনিল । পুকুর থেকে নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার। বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার । ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

শাজাহানপুরে অবশেষে ধর্ষণের শিকার কিশোরীর বিষপান!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫ বার পঠিত

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতেই বিষপান (দানাদার কীটনাশক ও তারফিন) করে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী কিশোরী। এর আগে সোমবার সকালে ধর্ষণের ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করেন মেয়েটির মা। মামলার পরপরই অভিযুক্তকে কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে সকালে বিষপান করে। পরে সে অসুস্থ হয়ে পড়লে আমরা বিষয়টি বুঝতে পারি। সঙ্গে সঙ্গে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়েছে। আমি এখন মেয়ের সঙ্গে হাসপাতালেই রয়েছি। আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী সে (অভিযুক্ত কিশোর)।’

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়েটির সঙ্গে অভিযুক্ত কিশোরের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার সকালে মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেন ওই কিশোর। পরে অভিযুক্ত কিশোর ওই মেয়েটিকে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে একই দিন বিকেলে ওই কিশোরের স্বজনরা ওই বাড়িতে তাদের অবস্থান জানতে পারেন। তারা এসে কিশোরকে সেখান থেকে তার নিজ বাড়িতে নিয়ে যান। পরে মেয়েটি ঘটনাস্থল থেকে তার বাড়ি ফিরে গিয়ে বাবা-মাকে সবকিছু খুলে বলেন। পরে থানায় মামলা করা হয়।

 

জানতে চাইলে শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT